বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স মধুখালীতে মাসিক কর্মীসভা অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

শাহজাহান হেলাল,(ফরিদপুর)  :  আজ রবিবার  ৮ ফেব্রয়ারী,  ফরিদপুরের মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাসিক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ রবিবার  ৮ ফেব্রুয়ারি,  সকাল সাড়ে ১০ টায় রামদিয়া সান ভ্যালি পার্ক মিলনায়তনে মধুখালী শাখা ব্যবস্থাপক শাহজাহান হেলালের সভাপতিত্বে ও এরিয়সেলস্  ম্যানেজার  মোঃ রাজিব হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য্য রাখেন প্রজেক্ট প্রধান ডিএমডি মোঃ জসীম উদ্দিন ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প সহযোগী প্রধান মোঃ এনামুল হক ও বোয়ালমারী অফিস ইনচার্জ আরএসএম মোঃ শরিফুল ইসলাম ।

এসময় আরো উপস্থিত ছিলেন সজিব আহমেদ, রাসেল আহমেদ , মাহফুজা খাতুন, মোহাম্মদ আল ইমরান , দিলরুবা খাতুন, সেলিনা সুলতানা , শাপলা খাতুন, রুপালী খাতুন, বেবী খাতুন, মাফুজা বেগম, অন্যান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন

প্রধান অতিথি মোঃ জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের ৩৬ টি লাইফ ইন্সুরেন্সের মধ্যে একমাত্র বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। যারা শতভাগ শরিয়াহ্ বোর্ড ও মডেল দ্বারা ব্যবসা পরিচালনা করে থাকে এবং ৭ দিনের মধ্যে গ্রাহকের যেকোনো দাবি পরিশোধ করে থাকে।


বিজ্ঞাপন

শতভাগ অনলাইন ও ব্যাংকিং এজেন্টদের মাধ্যমে লেনদেন করে থাকে তাই গ্রাহকের কোনো অর্থ কোম্পানির কোনো কর্মীর পকেটে যাওয়ার সুযোগ নেই। টাকা এ্যাকাউন্টে জমা হওয়ার সাথে সাথে গ্রাহক নিজের মুঠোফোনে ক্ষুদে বার্তা ও ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে নিজের সঞ্চিত অর্থ ও লেনদেন দেখার সুযোগ পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মোঃ এনামুল হক তার বক্তব্যে বলেন, “বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, এখানে জনগণের সেবাকে নৈতিক দায়িত্ব ও কর্তব্য মনে করে কাজ করা হয়। ইসলামিক শরিয়া সম্মত ভাবে গ্রাহকের দাবি ও প্রাপ্য পূরন করা হয়। এই প্রতিষ্ঠানের গ্রাহকের আমানত রক্ষায় দেশের সরকার নিরাপত্তা প্রদান করে তাই গ্রাহকের আমানত থাকে সুরক্ষিত”।

এরপর উপস্থিত অফিসার ও গ্রাহক তাদের মতামত ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *