সাংবাদিকরা মাদকের টাকার ভাগ না পেয়ে পুলিশকে অকার্যকর বলছেন—পুলিশের আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  সাংবাদিকরা মাদকের টাকার ভাগ না পেয়ে পুলিশকে অকার্যকর বলছেন—পুলিশের মহাপরিদর্শক আইজিপি মো আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীরা।


বিজ্ঞাপন

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্নকারী এ ধরনের বক্তব্যকে অত্যন্ত অবমাননাকর, অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন তারা।

আজ এক বিবৃতিতে সাংবাদিক সমাজের পক্ষে তীব্র দ্বিমত ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, দায়িত্বশীল পদে অধিষ্ঠিত একজন শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের সামগ্রিক অবদানকে খাটো করে দেওয়া এমন মন্তব্য কোনো সুস্থ পেশাদার আচরণের পরিচায়ক হতে পারে না।


বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত ও নাগরিক দায়িত্ব।


বিজ্ঞাপন

সেই দায়িত্ব পালনকে মাদকের টাকার ভাগের সঙ্গে তুলনা করা সাংবাদিকতার মৌলিক নীতি ও নৈতিকতার ওপর চরম আঘাত।

পেশাদার সাংবাদিক সমাজ আইজিপির এই অবমাননাকর মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একই সাথে ভবিষ্যতে রাষ্ট্র ও সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তম্ভের প্রতি সম্মানজনক, পরিশীলিত ও দায়িত্বশীল বক্তব্য বজায় রাখার জন্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *