নওয়াপাড়া বাজারে রমজানে অতিরিক্ত দামে পণ্যে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় অভিযানে ৫ দোকানীকে জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি  :  যশোরের   অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কাঁচাবাজার ও ফলবাজার বিভিন্ন পণ্যের মান ও দাম মনিটরিং এর মাধ্যমে যাচাই করা হয়। শুক্রবার বিকালে নওয়াপাড়া বাজারের কাঁচা বাজার, ফল বাজার এবং নূরবাগ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।


বিজ্ঞাপন

এসময় তার সাথে অভয়নগর থানা পুলিশের চৌকস টিম ও নওয়াপাড়া পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের পেশকার মুন্না উপস্থিত ছিলেন।

অধিকংশ দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫টি মামলায় ৫ জন অভিযুক্তকে ১৫,৫০০/-(পনের হাজার পাঁচশত) টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বাজারের উপস্থিত দোকানদার ও ক্রেতাদের উদ্দেশ্য বলেন, রমজান মাস আত্মশুদ্ধির সময়।


বিজ্ঞাপন

আর এই রমজান মাস উপলক্ষে যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো ভোক্তা অভিযোগ করেন তাহলে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে বাজারের মধ্যে যাতায়াতের বিভিন্ন ফুটপাত ও গলি রাস্তা যে সকল দোকানী অবৈধভাবে দখল করে আছেন। তাদেরকে মাইকিং করার মাধ্যমে নোটিশ করা হবে। এরপর ওইসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *