
নইন আবু নাঈম তালুকদার : বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সাউথখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির।

সাউথখালী ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
👁️ 25 News Views
