ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ

Uncategorized চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি   : পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডে সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোস্তাক আহমদ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পটিয়াবাসী সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


বিজ্ঞাপন

তিনি শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসরত এবং কর্মরত বাঙালি ভাই ও বোন এবং বিশ্বের অন্য যে কোনো স্থানের মুসলমান ভাই-বোনদের সবার জন্যই সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন।তিনি বলেন, ঈদ অর্থ উৎসব। ঈদুল ফিতরের শিক্ষা ধনী-দরিদ্র সবাই আমরা একসাথে এই উৎসব পালন করব।

তাই সমাজের সুবিধা বঞ্চিতরাও যাতে এই উৎসবে সমানভাবে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।আসুন আমরা যারা সচ্ছল ও অবস্থাপন্ন তারা সবাই সকল অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। তাদেরও এই আনন্দময় দিনটিকে সমানভাবে উপভোগ করার সুযোগ করে দেই।


বিজ্ঞাপন

ঈদুল ফিতর এক মহামিলনের দিন। এই দিনে সকল শ্রেণী পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা বলেন, আসুন আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিয়ে যাই।তিনি আজকের এই দিনে আবারো সবাইকে ঈদুল ফিতরের অভিনন্দন জানান।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *