গোপালগঞ্জে বৈরী আবহাওয়ায় মডেল মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

 

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আজ শনিবার সকাল সোয়া আটটায় জেলা শহরের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

তবে সকাল থেকে আকাশ মেঘলা থাকা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত পৌর ঈদগাহ ময়দানের পরিবর্তে জেলা মডেল মসজিদে এই জামায়াত অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং গোপালগঞ্জের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


বিজ্ঞাপন

​নামাজপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম. বাবর, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এবং জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। এবারের ঈদের জামায়াতে গোপালগঞ্জবাসী এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।


বিজ্ঞাপন

এই প্রথম জেলার সাধারণ মানুষ তাদের নির্বাচিত সংসদ সদস্যের সাথে সরাসরি একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করার সুযোগ পেলেন। সাধারণ মুসল্লিদের মাঝে সংসদ সদস্যের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি জেলাজুড়ে এক বিশেষ আমেজ ও আলোচনার সৃষ্টি করেছে।

​উপস্থিত জনতার উদ্দেশ্যে সংসদ সদস্য ডাঃ কে.এম. বাবর উন্নয়নের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজকের এই আনন্দের দিনে আমাদের মাঝে কোনো বিভেদ থাকবে না।

দল-মত নির্বিশেষে আমরা সবাই এক। গোপালগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমি আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা চাই। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা এই জেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে পারব।

একইভাবে জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান উৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার কথা উল্লেখ করেন।

ঈদ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *