রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিক আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :   রাজধানী ঢাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বিজ্ঞাপন

গত ১৪ মার্চ ভোরে অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের রমনা সার্কেলের পরিদর্শক মোঃ জাকির হোসেন-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পৃথক দুটি অভিযানে মোঃ জুবায়ের (২৯) ও মোঃ হেদায়েতুল্লাহ (২২) নামের দুই ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।


বিজ্ঞাপন

অভিযানে তাদের কাছ থেকে মোট ৮,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে জুবায়েরের কাছ থেকে ৪,৪০০ পিস এবং হেদায়েতুল্লাহর কাছ থেকে ৩,৮০০ পিস জব্দ করা হয়। প্রথমে জুবায়েরকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে হেদায়েতুল্লাহকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এর আগে একাধিকবার টেকনাফ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করেছে। আটক দুই ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় পরিদর্শক মোঃ জাকির হোসেন বাদী হয়ে দুই আসামির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছেন।

👁️ 224 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *