মাদারীপুরের  রাজৈরে কদমবাড়ী ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করলেন এমপি জনাব জাহান্দার আলী মিয়া

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ আলী শেখ,  (মাদারীপুর)  : আজ ২৭ মার্চ,, শুক্রবার বেলা ৩:টায় মাদারীপুরের রাজৈরে কদমবাড়ী ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করেন মাদারীপুর-২ সংসদীয় আসনের সাংসদ মাননীয় এমপি জনাব জাহান্দার আলী মিয়া।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, বিএনপি নেতা জীবন বোস,রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কদমবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, কদমবাড়ী ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক ভবেন সরকার, গনেশ পাগল সেবাশ্রম কমিটির উপদেষ্টা ও বিএনপি নেতা মুক্তিযোদ্ধা অশোক বিশ্বাস।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,  গনেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি মীরন বিশ্বাস, সাধারণ সম্পাদক নীলরতন সরকার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণেশ পাগল সেবাশ্রম কমিটির কোষাধ্যক্ষ বাবলু সরকার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাওসার শেখ, বিএনপি নেতা অসীম সরকার, বিএনপি নেতা হরি,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কদমবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব বিশ্বাস,৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি যশোমন্ত গায়েন, বিএনপি নেতা নিউটন বসু, বিএনপি নেতা প্রদীপ হালদার, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহিনী বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমূখ।


বিজ্ঞাপন

এমপি জাহান্দার আলী মিয়া বলেন, দলের জন্য যারা নিরলসভাবে ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারাই দলের প্রকৃত কর্মী।দল তাদেরকে পুরুষ্কৃত করবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিতে হবে।


বিজ্ঞাপন

আজকে বিএনপির অফিস উদ্বোধনকালে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,দলে বিভেদ সৃষ্টিকারীদের জায়গা নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *