সুন্দরবনের ডিমের চর থেকে ৪ হাজার ফুট ফাঁদসহ এক হরিণ শিকারী আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম (শরণখোলা)  :  পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে চার হাজার ফুট মালা ফাঁদসহ ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে। রবিবার (৫এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিমের চরে অভিযান চালিয়ে তাকে আটক করেন বনরক্ষীরা। ঘটনাস্থল থেকে হরিণ শিকারের আরো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন

আটক শিকারী পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে। অভিযানকালে শিকারী দলের আরো পাঁচ সদস্য গহীন বনে পালিয়ে যায়। তাদেরকে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে বনবিভাগ।

শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মিজানুর রহমান জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে হরিণ শিকারের খবর জানতে পেরে ডিমের চরে অভিযান পরিচালনা করেন। প্রথমে বনরক্ষীরা বনের বিশাল এলাকাজুলে মালাফাঁদ পাতা দেখতে পেয়ে শিকারীদের সন্ধান করতে থাকেন।


বিজ্ঞাপন

এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরাও পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও দলের আরো পাঁচ শিকারী গহীন বনে পালিয়ে যান।


বিজ্ঞাপন

পরে বনে তল্লাশি করে প্রায় সোয়া কিলোমিটার এলাকায় পেতে রাখা নাইলনের সুতার তৈরী ৪ হাজার ফুট হরিণ শিকারের মালাফাঁদ ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, কচিখালী ডিমেরচরে মালাফাঁদসহ আটক হরিণ শিকারীর বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পলাতক শিকারীদের আটকে বনে তল্লাশি চলছে। এছাড়া হরিণ শিকারসহ বন অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

👁️ 192 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *