আখাউড়ায় অভিযানের সময় পালালো ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকারিরা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন

রবিবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ অভিযান চালানোর সময় মাটি উত্তোলনকারিরা দৌঁড়ে পালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় ছয়টি ড্রেজার মেশিন ও সাত থেকে আট হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।


বিজ্ঞাপন

তিনি আরো জানান, মাটি উত্তোলন সাথে জড়িতদের ধরার জন্য ধাওয়া দিলে তারা আখাউড়া সীমানা পার হয়ে কসবা উপজেলার দিকে পালিয়ে যায়।

ভবিষ্যতে কসবা উপজেলা প্রশাসনকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

👁️ 299 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *