
নিজস্ব প্রতিবেদক : দেখতে অবিকল একটি স্টিলের কলম। ওপরে একটি পুশ-বাটন এবং সামনে সুচালো নিব। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি । একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .২২ ক্যালিবারের বু::লেট। সাধারণ মানুষের চোখে এটি কেবলই একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি এখন ভয়ংকর এক মারণাস্ত্র।

সম্প্রতি পুরান ঢাকায় এক যুবদল নেতাকে হ::ত্যা:চে:ষ্টায় এমন ‘পেন গান’ বা ‘কলম পি:স্ত:ল’ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও উ:গ্র:বা:দী গোষ্ঠীগুলোর হাতে এমন অ:স্ত্র ব্যবহারের খবর পাওয়া গেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এটি ঢাকার অপরাধ জগতে নতুন উদ্বেগ যোগ করেছে। আকারে ছোট হওয়ায় এটি সহজে লুকিয়ে রাখা যায় এবং গু::লি ছোড়ার আগে একে শনাক্ত করা অত্যন্ত কঠিন।

গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে দিনের বেলা এক গু::লি:র ঘটনার তদন্ত করতে গিয়ে এই ‘পেন গান’ উদ্ধার করে পুলিশ।

