গোপালগঞ্জে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

গোপালগঞ্জ প্রতিনিধি  :  বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গোপালগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পলাশ শিকদার।


বিজ্ঞাপন

এক শুভেচ্ছা বার্তায় পলাশ শিকদার বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন আশায় ও সম্ভাবনায় এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ।

তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ সারা দেশের মানুষ যেন শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করতে পারে—এই প্রত্যাশা তার। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান।


বিজ্ঞাপন

পলাশ শিকদার আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বছর দেশের উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। সবশেষে তিনি গোপালগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *