মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের  !

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মাগুরা প্রতিনিধি  :  মাগুরায় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, সরকারি চাউল চুরি, অসাদাচরণ ও মব সৃষ্টি করে ক্যামেরা,মোবাইল ছিনিয়ে নেওয়া ও শাররীক আঘাতের অভিযোগে শালিখা উপজেলার টিএনও সহ আরো ৩ জনের নামে ক্রিমিনাল মামলা দায়ের হয়েছে।


বিজ্ঞাপন

মামলাটি দায়ের করেছেন মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ।

এই মামলায় মোট ৪ জনকে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন, বুনাগাতি ইউনিয়ন পরিষদের প্রশাসক অন্জনা রাণী, বুনাগাতি ইউনিয়ন এর মেম্বার ইরুব হাসান জিয়া এবং গ্রাম পুলিশ শরিফুল ইসলাম।


বিজ্ঞাপন

মামলা নং শালিখা সিআর ১০৮/২০২৬। বাংলাদেশ দন্ড বিধি আইনের ৩২৩/৩০৭/৪২০/৫০৬(২)/৩৮৯/৩৮০/১১৪ ধারা।


বিজ্ঞাপন

মামলাটি প্রথম দায়ের করা হয় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে। কিন্তু বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট শান্তা আক্তার সেটি আমলে না নিয়ে খারিজ করে দেন।

তার ঐ আদেশে সংক্ষুব্ধ হয়ে বাদী সাংবাদিক ফারুক আহমেদ আজ ১৯/৪/২০২৬ তারিখে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। ফৌজদারি রিভিশন মামলা নং ৫১/২৬।

জেলা ও দায়রা জজ আইনজীবীদের বক্তব্য শ্রবনের পর রিভিশনটি গ্রহন করে আগামী ২৪/০৫/২০২৬ উভয় পক্ষের শুনানীর দিন ধার্য করেছেন। বাদীর পক্ষে মামলাটি দাখিল ও শুনানী করেন মাগুরা বারের সিনিয়র আইনজীবী এম এ মোরশেদ।

👁️ 57 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *