টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

গৌরাঙ্গ বিশ্বাস,  (টাঙ্গাইল)  :  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও মাটি পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলামের পরিচালিত এ অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান চলাকালে পৌরসভা এলাকায় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।এছাড়া উপজেলার পারখী, মরিচা ও বল্লা এলাকা থেকে অবৈধভাবে মাটি পরিবহনকালে ৬টি ট্রাক হেফাজতে নেয় প্রশাসন।


বিজ্ঞাপন

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 43 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *