রাজধানীর ধোলাইপাড়ে বাংলা নিউজ টুডের স্টুডিও অফিসের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর ধোলাইপাড়ে সংবাদমাধ্যম “বাংলা নিউজ টুডে”-এর নতুন স্টুডিও অফিস উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান জামাল মেম্বার মার্কেট, ৬৬১,পূর্ব ধোলাইপাড়, ধনিয়া রোডে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোহাম্মদ শাহ আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম পিলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনজুরাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহেল আহাম্মেদ সোহেল, জুরাইন প্রেস ক্লাব-এর সভাপতি রাসেল কবির, শ্যামপুর প্রেস ক্লাব-এর সেক্রেটারি মোহাম্মদ মনির, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব-এর দেবাশীষ মজুমদার, দৈনিক সত্যেবানীর সন্ধানের সম্পাদক মোহাম্মদ কবির শাহ, দৈনিক টাইম এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাহিদ, সাংবাদিক অনিক,সাংবাদিক আনোয়ার গ্লোবাল নিউজ, সাংবাদিক আলাল হোসেন মোয়াজ্জেমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে কেক কেটে “বাংলা নিউজ টুডে”-এর নতুন স্টুডিও অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় বক্তারা সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও বিভিন্ন ধরনের হয়রানি বন্ধের দাবি জানান। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথকে বাধাগ্রস্ত করা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। সংবাদ শুধুমাত্র সংবাদ নয়।

প্রতিদিন বাস্তবতার সত্য চিত্র তথ্য আকারে ফুটিয়ে তোলাই হলো সাংবাদিকতা মূলমন্ত্র।এই মন্ত্রকে কাজে লাগিয়ে সংবাদ প্রতিটি ঘরের দুয়ারে পৌঁছে দেওয়ায় সাংবাদিকতার সার্থকতা।

সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার প্রয়োজনীয়তা উল্লেখ করা। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “বাংলা নিউজ টুডে” বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা বাংলা নিউজ টুডের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

👁️ 35 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *