
মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী) : নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার ২ দিন পর তিন বছরের শিশু উম্মে হানিকে উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ ও র্যাব (RAB)। গত ১৭ মে রবিবার রাতে সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়ার নির্দেশনায়, শিবপুর মডেল থানার এসআই অনুপ নাগ ও র্যাব (RAB) এর সহযোগিয় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ১৭ মে রবিবার দিবাগত রাত ১১.০০ ঘটিকা সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকার সাহেব বাজার গেইট এলাকা হইতে ময়মন সিংহ জেলার হালুয়াঘাট থানার, বিলডুরা গ্রামের নিজাম উদ্দিন এর স্ত্রী ও মোঃ মরম আলীর মেয়ে শরীফা খাতুন (২৯)কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে বি বাড়িয়া নাসির নগর থানা এলাকা হইতে উম্মে হানী (৩)কে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় আটক শরিফা খাতুনের স্বামী মোঃ নিজাম উদ্দিন( ৪২)কে হবিগঞ্জ সদর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ১৬ মে শনিবার রাতে শিবপুর কলেজ গেইট ধানুয়ার একটি বাসা থেকে শিশু উম্মে হানীকে চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ২১ তারিখঃ ১৬/৫/২০২৬ ইং।
