নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর মেয়র পদ প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা স্থানীয় সাংবাদিকদের সাথে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।


বিজ্ঞাপন

সোমবার দুপুরে (২৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) নবীনগর পৌর সদরের সৈনিক হোটেলের ৩য় তলায় এ শুভেচ্ছা ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নবীনগর উপজেলার নবীনগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব, নবীনগর নিউ মডেল প্রেসক্লাব, নবীনগর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নবীনগর রিপোর্টার্স ক্লাব, নবীনগর সাংবাদিক ইউনিটের সাংবাদিকরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে সাংবাদিকদের সাথে নিজের প্রার্থীতা ঘোষণা, লিখিত বক্তব্য পাঠ শেষে উপস্থিত সাংবাদিকদের পৌরসভার বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নের উত্তর দেন।


বিজ্ঞাপন

মেয়র পদ প্রার্থী মাসুদ রানা জানান, আমি নির্বাচিত হলে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বপ্নের দেশ গঠনের আর্দশ নিয়ে, নবীনগরের গণমানুষের এমপি জনাব এডভোকেট মো. আব্দুল মান্নান সাহেবের পরামর্শ, উপদেশ ও সার্বিক উন্নয়নমূলক উদ্দেশ্য নিয়ে নবীনগর পৌরসভাকে সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবে৷ এখানে রাজনৈতিক-সামাজিক কোনো ভেদাভেদ থাকবে, কোনো হিংসাত্মক দৃষ্টি ভঙ্গি থাকবে না। আমরা সবাই এক হয়ে পৌরসভার উন্নয়নে কাজ করবো। আমি আশা করবো, নির্বাচনে আপনাদের সমর্থন আমাকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *