নওগার  পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি  :  নওগাঁর পোরশায় নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সঠিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে  আজ বৃহস্পতিবার  ৩ জুন,  সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায়র সময়   পোরশা থানাধীন নিতপুর ইউনিয়নের জিরোপয়েন্ট কপালীর মোড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে পেরশা  থানার চৌকস অফিসার ও ফোর্স সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করেন।

উক্ত মাদক ব্যবসায়ি ১। মোঃ তসলিমউদ্দীন (৩৭), পিতা- মনোয়ার হোসেন মনু @ বশির , গ্রাম- কপালীর মোড় থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৬০ (ষাট) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১৫০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।


বিজ্ঞাপন

গ্রেফতারধৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে ইতিপূর্বে ০৫টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।


বিজ্ঞাপন
👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *