কামাল আনোয়ারের পদোন্নতিতে রাণীশংকৈলে আনন্দ মিছিল

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো: হামিম রানা, (ঠাকুরগাঁও)  :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতি রাজনৈতিক সংগঠক ও বিএনপির পরীক্ষিত নেতা কামাল আনোয়ার আহাম্মদ।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কামাল আনোয়ার আহাম্মদের এ গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তির খবরে রাণীশংকৈল ও পীরগঞ্জজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

রাণীশংকৈল উপজেলা যুবদলের সভাপতি মো. সামিম সুমনের নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামের অগ্রসৈনিক হিসেবে পরিচিত কামাল আনোয়ার আহাম্মদ নানা সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি ১১ বার কারাবরণ করেছেন এবং তাঁর বিরুদ্ধে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে অটল ছিলেন।

রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের যোওগা গ্রামে জন্মগ্রহণকারী কামাল আনোয়ার আহাম্মদ পরবর্তীতে পীরগঞ্জে বেড়ে ওঠেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি ধীরে ধীরে দলের একজন ত্যাগী ও জনপ্রিয় সংগঠকে পরিণত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবেও তিনি ব্যাপক আলোচনায় ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই পদোন্নতি ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় যুবদলের মতো গুরুত্বপূর্ণ পদে তাঁর অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করবে। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে অভিনন্দনের ঢল। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন। ফলে রাণীশংকৈল ও পীরগঞ্জের বিএনপি পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবে কামাল আনোয়ার আহাম্মদ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *