মুন্সিগঞ্জে বিসিকের তিন চলমান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন শিল্প সচিব

Uncategorized জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান গত বৃহস্পতিবার মুন্সিগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চলমান তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি কাজ পরিদর্শন করেছেন।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, নির্মাণকাজের মান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিসিক উইং) নূরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিকল্পনা), পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি উইংয়ের প্রধান কামাল আতাহার, আইএমইডি, এনইসি ও একনেকের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিনিধি, কার্যক্রম বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট তিন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি)।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রকল্প পরিচালকেরা জানান, বিসিক প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পের মোট বাস্তব অগ্রগতি বর্তমানে ৪৮ শতাংশ, বিসিক মুদ্রণ শিল্পনগরী প্রকল্পের অগ্রগতি ৫২ শতাংশ এবং বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ প্রকল্পের বাস্তব অগ্রগতি ৭৮ শতাংশে পৌঁছেছে।


বিজ্ঞাপন

প্রকল্পগুলোর বিভিন্ন অবকাঠামোগত কাজ সরেজমিনে পরিদর্শন শেষে শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহের কাজ সম্পন্ন করে শিল্পায়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মুন্সিগঞ্জ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশের প্লাস্টিক, মুদ্রণ ও রাসায়নিক শিল্পখাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

👁️ 34 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *