২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এটি এ প্রান্তিকে দেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ।


বিজ্ঞাপন

এ অর্জনের মাধ্যমে দাবি নিষ্পত্তিতে দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় হয়েছে।

অসুস্থতা বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, জীবনহানি কিংবা পলিসির মেয়াদপূর্তির মতো সময়ে গ্রাহকদের আর্থিক ভরসা হয়ে ওঠে মেটলাইফ বাংলাদেশের পরিশোধ করা বীমা দাবির অর্থ।
এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বীমা দাবি সময়মতো পরিশোধ করা একটি বীমা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। আমরা গর্বিত যে, দাবি নিষ্পত্তিতে মেটলাইফ বাংলাদেশ বীমা খাতে ধারাবাহিকভাবে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।’


বিজ্ঞাপন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, দাবি নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরেই বীমা খাতে শীর্ষ অবস্থানে রয়েছে মেটলাইফ বাংলাদেশ।


বিজ্ঞাপন

২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার দাবি পরিশোধ করেছে, যা দেশের জীবন বীমা খাতে সর্বোচ্চ। এ সময়ে তাদের দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশের বেশি।

মেটলাইফ বাংলাদেশের সহজ ও ঝামেলামুক্ত ডিজিটাল দাবি নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে উপকৃত হচ্ছেন গ্রাহকেরা। এ ব্যবস্থায় অনলাইনে বীমা দাবি জমা দেওয়ার পর সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যেই দাবি বাবদ অর্থ পরিশোধ করা হয়।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে বীমা সেবা প্রদান করছে মেটলাইফ।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *