নীলফামারী জলঢাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন উদ্যোগে টিউবওয়েল বিতরণ

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বাদশা সেকেন্দার ভুট্টো, (নীলফামারী)  :  নীলফামারীর বিভিন্ন প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় নিরাপদ ও সুপেয় পানির সহজলভ্যতা এখনো অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন।


বিজ্ঞাপন

বিশুদ্ধ পানির অভাবে এসব পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ে। এ বাস্তবতায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণের উদ্যোগ নিরাপদ পানি নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ।

Water Well Group (WWG)-এর অর্থায়নে এবং আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর জলঢাকা স্টেডিয়ামে এ টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সহযোগী সমন্বয়কারী মোঃ আনারুল ইসলাম।


বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় জলঢাকা উপজেলার সুবিধাবঞ্চিত ১০০টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়। এর মাধ্যমে এসব পরিবারের জন্য নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী উৎস নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ পানি মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

একজন অসহায় মানুষ যানান যে কতো বড়ো উপকার হয়েছে সেই ভাষা প্রকাশ করা সম্ভব না।আমি দোয়া করি আল্লাহ পাক আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আমার মত লক্ষ লক্ষ মানুষের উপকার ও সাহায্য করুক।

উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে করোনা মহামারির সময়ে মরদেহ দাফন সেবা, বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, ‘যাকাত স্বাবলম্বী’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং ‘মেহমানখানা’ কার্যক্রম।

👁️ 342 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *