
মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে|

মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর প্রশাসক ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন|
পৌরসভা থেকে পাওয়া সার সংক্ষেপ অনুযায়ি, এবারের বাজেট ধরা হয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা| মোট আয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ ৯১ হাজার ৭২১ টাকা| মোট উদ্বৃত্ত থাকবে ছয় কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৭২১ টাকা|

বাজেট অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| বক্তব্য রাখতে গিয়ে বাজেটের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক|মোঃ হাবিবুর রহমান। ৩০/৬/২০২৬

👁️ 25 News Views
