কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

গাজীপুর প্রতিনিধি  :   গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন,৩ নং বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান।


বিজ্ঞাপন

জানা যায়,সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেন, বোয়ালী ইউনিয়নে ১৪ টি পূজা মন্ডপ রয়েছে। সবকটি মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন সময় ৩ নং বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, কালিয়াকৈর উপজেলা জাসাস এর আহবায়ক মো: মজিবর রহমান বক্তব্যে বলেন,,আমরা পূজা মন্ডপ পরিদর্শন করতে এসেছি, গাজীপুরে -১ আসনের এমপি মোঃ মুজিবুর রহমানের পক্ষ থেকে,আমরা বোয়ালী ইউনিয়নে প্রতিটি পূজা মন্ডপে পরিদর্শন করব, এমপি মজিবর রহমান আপনাদের সব সময় আপনাদের নিরাপত্তা দিবে, এবং রাস্তাঘাট কালভার্ট করে দিবে, আপনাদের পাশে মাননীয় এমপি আছে এবং আমিও সবসময় আপনাদের পাশে আছি থাকব।

আরো উপস্থিত ছিলেন,বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ডা: মিনহাজ উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম,আনোয়ার হোসেন,শফিউদ্দিন, বোয়ালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফ মাহমুদ,বোয়ালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কালাম সিকদার, যুবদলের নেতা রাসেল আহম্মেদ,গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিন, সহ ছাত্রদল, যুবদল, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 35 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *