কেক কেটে ছাতকে এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি  : দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) বিকেলে এনটিভি ইউরোপের ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম-এর উদ্যোগে ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এনটিভির দীর্ঘ পথচলার সাফল্য উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, দৈনিক সমকালের প্রতিনিধি শাহ আখতারুজ্জামান, দৈনিক কালবেলা ছাতক প্রতিনিধি সাকির আমিন, মোহনা টেলিভিশনের ছাতক প্রতিনিধি মাহমুদ আলম, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতকের সভাপতি মুশাহিদ আলী, দৈনিক আমার দেশ’র ছাতক প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক এ দিন ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন’র স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, চ্যানেল এস ছাতক প্রতিনিধি অজিতকুমার দাশ, দৈনিক যায়যায়দিন ছাতক প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, দৈনিক ঘোষণা ছাতক প্রতিনিধি ফজল উদ্দিন, দৈনিক কালের কন্ঠ ছাতক প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত’র ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ ছাতক প্রতিনিধি এ আর সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা, আদিল আহমদ রিফাতসহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা কামনা করেন। পরে সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।


বিজ্ঞাপন
👁️ 40 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *