
শরণখোলা প্রতিনিধি : বাগেরহাট শরনখোলায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহাযোগিতায় পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)- এনগেজ প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কোডেক এনগেজ প্রকল্প এরিয়া অফিসার অজিফা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সংলাপে ইউনিয়নের সুপেয় পানির ব্যবস্থা, রাস্তা চলাচল ,
প্লাস্টিক দূষণ, সহ বিভিন্ন সমস্যা এবং জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দলীয় পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা জানান, এলাকার মানুষ জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে রয়েছে । এতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এর প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে অনেক সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।

