গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  জুলাই শহিদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে নির্মিতব্য জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০ টায় স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

পরবর্তীতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।


বিজ্ঞাপন

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অংশ নেন তারা।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *