রংপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট  : অকটেনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (রংপুর)   : জনস্বার্থে বাজার তদারকি জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন

অভিযানে একটি ফিলিং স্টেশনকে অকটেন কম সরবরাহের দায়ে অর্থদণ্ড দেওয়া হয় এবং দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সনদ গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মহানগরীর বাংলাদেশ ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত মেসার্স সিটি ফিলিং স্টেশন-এ পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, মহানগরীর ডিসি অফিস সংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এবং কাচারি বাজার এলাকার আল মদিনা লাইভ বেকারী পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত হোয়াইট ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম (Certification Mark) লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা হয়।


বিজ্ঞাপন

অভিযান দুটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা কবির এবং কাজী মো. শাহান।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম। এছাড়া অভিযানে অংশ নেন পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া এবং মো. নাসির উদ্দিন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং মানসম্মত পণ্য বাজারজাত করার লক্ষ্যে রংপুরে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

👁️ 271 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *