নড়াইলে নতুন করে হাইওয়ে পুলিশের এটিএসআইসহ ৪ জনের করোনা শনাক্ত

সারাদেশ

মো: রফিকুল ইসলাম, নড়াইল: নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে হাইওয়ে পুলিশের এক এটিএসআইসহ ৪জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে নড়াইলের হাইওয়ে পুলিশের এটিএসআই মিরাজুল তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে থাকতেন। তাকে নড়াইল ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ক্যাম্পে অবস্থানকারি অন্য পুলিশ সদস্যদের ক্যাম্পেই আইসোলেশনে রাখা হয়েছে।
করোনা আক্রান্ত অপর তিনজন লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রামের একই পরিবারের সদস্য।


বিজ্ঞাপন
👁️ 107 News Views