ময়মনসিংহের ত্রিশালে অবৈধ  সনাতন পদ্ধতির  দুটি  ইটভাটার  চিমনী গুড়িয়ে দিলো জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মকবুল হোসেন, (নেত্রকোনা)  :  ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যােগে ত্রিশাল উপজেলার নওপাড়া এলাকায় অবস্থিত ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির অবৈধ দুটি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট আজ ১৭ নভেম্বর বুধবার অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি এঁর নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় “মেসার্স ওমর ব্রিকস” ও “মেসার্স হামিদ ব্রিকস” নামক দুটি ১২০ফুট চিমনিবিশিষ্ট সনাতন ইট ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ।

উক্ত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মোঃ শাহিন আলম ও অন্যান্য কর্মচারীগণ।


বিজ্ঞাপন

এ সময় ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ, জেলা আনসার এর টীম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন।


বিজ্ঞাপন

পরিবেশ সুরক্ষায় ময়মনসিংহ জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *