নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সম্পাদকীয়

মোঃ কামাল হোসেন প্রধান, (নরসিংদী)  :  নরসিংদীতে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদক উদ্ধার চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন রেপিড একশন ব্যাটালিয়ান র‍্যাব ১১।


বিজ্ঞাপন

গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ১১ নরসিংদীতে ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার  ১৫ সেপ্টেম্বর, নরসিংদী জেলার শিবপুর মডেল থানা এলাকার নোয়াদিয়া (খালপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেন মিয়া(৫৯), পিতাঃ মৃত আফাজ উদ্দিন কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখিত তারিখ রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর এর আভিযানিক দলটি শিবপুর মডেল থানাধীন নোয়াদিয়া প্রাইমারী স্কুলের সামনের এলাকায় অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে উপস্থিত র‌্যাব সদস্যদের দ্বারা তাকে আটক করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন

উক্ত আসামি নরসিংদী জেলার শিবপুর মডেল থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ছিল । র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান চিহ্নিত ও গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে আইনানুগ কার্যক্রমের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

👁️ 272 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *