ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মকবুল হোসেন, (ময়মনসিংহ)  :  পরিকল্পিত ভাবে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর শনিবার নগরীতে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ।

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মোঃ মফিদুল ইসলাম মোহনের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে শ্রমিক দল নেতা মোঃ জিল্লু মিয়া ও দেবব্রত দাস দুকূল এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ও সভাপতি শ্রমিক দল ময়মনসিংহ জেলা ও বিভাগ মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন মোতাহার হোসেন তালুকদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বি এন পি।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক দলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন।


বিজ্ঞাপন

উক্ত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন ময়মনসিংহ জেলার অধিনস্থ ভালুকা উপজেলা সহ সকল উপজেলা ও পৌর ও ট্রেড ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

👁️ 434 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *