দোয়ারাবাজারে ৬ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো. হদয় খান জয়, (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবার সৎ ভাই ফরিদ মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

অভিযুক্ত ফরিদ মিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত ওয়ারিশ আলীর ছেলে।

গত বৃহস্পতিবার ০৫/১১/২০২৬ইং তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশুটিকে তার নানাবাড়িতে পাঠানোর জন্য ঘর থেকে বের করেন তার মা। এ সময় অভিযুক্ত ফরিদ মিয়া কৌশলে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।


বিজ্ঞাপন

পরে শিশুটির চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।


বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার ০৫/১১/২০২৬ইং গভীর রাতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারের দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে।

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *