
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিনের জল্পনা-কল্পনা, প্রত্যাশা ও নানা আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে লেখক তৌফিক সুলতান স্যারের বাসভবন থেকে ২৯ নং নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১০৩/৭৭ আল তৌফিকী পরিবার রোড নির্মাণের কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে এই সড়কটি জনসাধারণের চলাচলের ক্ষেত্রে নানা ধরনের দুর্ভোগ ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সড়কটির উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদন ও কলাম প্রকাশিত হয়েছে।
অবশেষে সংশ্লিষ্ট উদ্যোগের বাস্তব প্রতিফলন হিসেবে কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। প্রত্যাশা, নির্মাণকাজ যথাযথ পরিকল্পনা, মানসম্মত উপকরণ ও প্রয়োজনীয় তদারকির মাধ্যমে দ্রুত এবং সুন্দরভাবে সম্পন্ন হবে।
সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে; বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী এবং সাধারণ পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
এখন সবার প্রত্যাশা, শুরু হওয়া এই কাজ যেন মাঝপথে থেমে না যায় এবং নির্ধারিত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়িত হয়। একটি উন্নত সড়ক শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, এটি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামগ্রিক জনকল্যাণেরও গুরুত্বপূর্ণ অংশ।
👁️ 15 News Views
