অ্যাপার্টমেন্ট ক্রয়ে গ্রহকদের বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও স্টারপাথ হোল্ডিংসের মধ্যে চুক্তি স্বাক্ষর

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  প্রাইম ব্যাংক পিএলসি এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা উপভোগ করতে পারবেন।


বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত ব্যাংকের করপোরেট হেড অফিস প্রাইম ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি অনুযায়ী, স্টারপাথ হোল্ডিংস লিমিটেড প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীদের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুবিধা প্রদান করবে। এ উদ্যোগ গ্রাহকদের অতিরিক্ত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের আবাসন চাহিদা পূরণে অতিরিক্ত ভ্যালু যোগ করবে।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. ওয়াহিদুজ্জামান।


বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী।


বিজ্ঞাপন

স্টারপাথ হোল্ডিংস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার শফিকুজ্জামান ভূঁইয়া এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. রেজাউল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *