লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর সৌহার্দ্য প্রকাশ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সারাদেশ

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি)  :  খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি মুখ আর্য কল্যাণ বন বিহারে ১৯তম বার্ষিক শুভ দানোত্তর কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।


বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বর্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলম অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৌদ্ধ ধর্মীয় গুরু (ভান্তে), বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় ধর্মীয় গুরুর প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সম্প্রীতির নিদর্শন হিসেবে তাঁর হাতে উপহারসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

স্থানীয়দের সঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সম্প্রীতিবর্ধক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *