সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর গোপালগঞ্জ জেলা ইউনিট: সভাপতি সাইফুর ও সাধারণ সম্পাদক জুয়েল

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

সাইফুর রশিদ চৌধুরী  :  সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর গোপালগঞ্জ জেলা ইউনিটের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

কমিটিতে দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরেরবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক রুপালী বাংলাদেশ ও বাংলা পোস্টের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয় থেকে জারি করা এক স্মারকের মাধ্যমে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটি ১২ নভেম্বর ২০২৬ থেকে ১১ নভেম্বর ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি দুলাল বিশ্বাস (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মানিক শিকদার (দৈনিক দেশের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ সিহাব উদ্দিন (দৈনিক আলোকিত প্রতিদিন), প্রচার সম্পাদক লিয়াকত হোসেন লিংকন (বাসস), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (দৈনিক দেশ বর্তমান) এবং দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম লিমন (দৈনিক আজকের সংবাদ)।


বিজ্ঞাপন

কমিটির সদস্যরা হলেন—শেখ ফরিদ আহমেদ (দৈনিক বাংলার জাগরণ), সেলিম রেজা (দৈনিক নয়া দিগন্ত), জয়ন্ত শিরালী (সময় টেলিভিশন), জাবেরুল ইসলাম বাধন (দেশ টিভি), পলাশ শিকদার (দৈনিক বাংলাদেশের খবর), গোলাম রব্বানী (দৈনিক সকালের সময়), তারিকুল ইসলাম (বাংলা টিভি, মুকসুদপুর), লিটন সরদার (দৈনিক ডেসটিনি), জনী আহমেদ (দৈনিক আমার দেশ, মুকসুদপুর), কালাম তালুকদার (দৈনিক ভোরের আলো), এস এম সাজ্জাদ হোসেন (দৈনিক একুশে সংবাদ), মায়াজ হাওলাদার এবং এইচ এম মানিক (দৈনিক স্বাধীন দেশ)।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক এবং মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন প্রদান করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ইন্দ্রিরা রোডে সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুমোদিত কমিটির কপি গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির, কোষাধ্যক্ষ সেলিম সরকার এবং ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন মানিক।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *