অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ ও সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় শান্তিপ্রিয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার গোপালগঞ্জ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন

​পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং আগামীতেও ভালো থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এজন্য শান্তিপ্রিয় মানুষগুলোকে একজোট হয়ে যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নিতে হবে। অশান্তি সৃষ্টিকারীদের সংখ্যা খুব বেশি নয় বলেও তিনি উল্লেখ করেন।

​গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া এবং সেগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির পাল্টা প্রশ্ন রেখে বলেন, এই থানাগুলো কাদের জন্য? আপনাদের এই জনগণের জন্য। তা আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা কাজ কীভাবে করবে?

​পুলিশের সীমিত জনবল ও জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, দেশে আইন মেনে চলা নাগরিক (ল-অ্যাবাইডিং সিটিজেন) না থাকলে এবং জনগণ পুলিশকে সহযোগিতা না করলে পুলিশের পক্ষে একা কাজ করা কঠিন। উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরেন, এখানে ১০ লাখ লোক আছে, আর একটি থানায় পুলিশ আছে ২০ জন।


বিজ্ঞাপন

তাহলে ওই ২০ জনের প্রতি যদি আপনাদের মানসিক সাপোর্ট বা সার্বিক সমর্থন না থাকে, তাহলে তো এরা কাজ করতে পারবে না। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন যে, তারা এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা চান কি না—জবাবে উপস্থিত সবাই আইনশৃঙ্খলা রক্ষার পক্ষে সম্মতি জানান।


বিজ্ঞাপন

​আসন্ন ও চলমান রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অতীতেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে এবং সেগুলোর পরিণতি কী হয়েছে তা সবাই দেখেছে। আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সরকার সেটাই বাস্তবায়ন করবে।

​বক্তব্যের শেষে পুলিশের প্রতি কঠোর অবস্থানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, আপনাদের প্রতি আমাদের কোনো এক্সট্রিম অবস্থায় যাওয়া না লাগে, সেইভাবে থাকবেন আপনারা।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *