বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ১৫৬ যুবককে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ, সনদ বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সারাদেশ

মুহাম্মদ আকাশ, (বান্দরবান)  :  পার্বত্য অঞ্চলের বেকার যুবকদের কারিগরি দক্ষতায় দক্ষ করে আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানে ৩ সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বান্দরবান রিজিয়ন প্রশিক্ষণ মাঠে বান্দরবান রিজিয়নের উদ্যোগে আয়োজিত বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন ২০২৬-এর আওতায় ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই পরিচালিত এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে পার্বত্য বান্দরবান জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৫৬ জন যুবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।


বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।


বিজ্ঞাপন

প্রশিক্ষণে যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ,কারিগরি ত্রুটি শনাক্তকরণ, মেরামত এবং নিরাপদ ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

প্রধান অতিথি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। তিনি এ ধরনের কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।

সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি পার্বত্য অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বান্দরবান রিজিয়নের এ উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *