কোটালীপাড়ায় ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ ​মোঃ সাইফুর রশিদ চৌধুরী।

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​সকাল ১১টার দিকে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।


বিজ্ঞাপন

​সমাবেশে বক্তারা ঘোষিত ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।


বিজ্ঞাপন

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *