চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

যশোর প্রতিনিধি  :  যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়েছে।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ১০টা ৪৪ মিনিটের সময় প্রয়োজনীয় কাজে ব্যাংকে প্রবেশ করেন।

এসময় তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১৫০ সিসি কালো-লাল রঙের মোটর সাইকেলটি রেখে ব্যাংকে যান। ১০টা ৪৮ মিনিটে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই।

মাত্র ৪ মিনিটে মোটর সাইকেলটি চুরি হওয়ায় এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়ে।


বিজ্ঞাপন

বিশেষ করে একটি সরকারি ব্যাংকের সামনে থেকে এভাবে মোটর সাইকেল চুরি হওয়ায় গ্রাহকের আমানত কিভাবে রক্ষা হবে সেই প্রশ্ন দেখা দিয়েছে।


বিজ্ঞাপন

ব্যাংকের সামনে সিসি ক্যামেরা না থাকায় কর্মকর্তাদের বিরুদ্ধেও নানা ক্ষোভ রয়েছে।

চুরি হওয়া মোটরসাইকেলের নম্বর যশোর-ল-১১-৩৮৪৮। এ ঘটনায় তিনি থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *