
মো হাবিবুর রহমান, (আখাউড়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা আক্তারকে বিদায় সংবর্ধা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের এসএমসি কমিটি ও শিক্ষকদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে শিক্ষক- শিক্ষিকা, কমিটির সদস্য, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের এসএমসি সভাপতি দেলোয়ার হোসেন জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন,
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা। স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন বেগম।
শিক্ষক মোহাম্মদ হাসিব আলী রাশেদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন। সহঃ অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, মাহমুদা আক্তারের স্বামী সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল হান্নান, সমাজ সেবক ছোটন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাহমুদা বেগম একজন ভালো মানুষ ছিলেন, ভালো শিক্ষক ছিলেন। তিনি আন্তরিকভাবে বিদ্যালয় পরিচালনা করেছেন। ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করেছোন। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনে তিনি বহু ছাত্র ছাত্রীর জীবন গড়েছেন। বক্তারা বিদায়ী শিক্ষকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

বিজ্ঞাপন
সংবর্ধিত শিক্ষক মাহমুদা আক্তার বলেন, আজকে আমার জীবনের জন্য একটি স্মরণীয় দিন। আমাকে এভাবে সম্মান দেওয়ায় আমি খুবই খুশি। এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি কর্মজীবনে সকলের সহযোগিতা পেয়েছন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ২০২৫ সালের মাঝামাঝিতে মাহমুদা আক্তার অবসর গ্রহণ করেন।
