সরিষাবাড়ীতে মূলবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের দোতলা ভবনের ছাদ ঢালাই নির্মাণ উদ্বোধন অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর ঢাকা বিশেষ প্রতিবেদন সারাদেশ

জামালপুর প্রতিনিধি  :  জামালপুর সরিষাবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মূলবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের দোতলা ভবনের ছাদ ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।


বিজ্ঞাপন

গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ১৯০৫সালে স্থাপিত এই ঐতিহ্যবাহী মসজিদ এর প্রায় ২ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই ছাদ ঢালাই কাজে আনুমানিক ১০ লাখ টাকা ব্যয় হচ্ছে ।

মসজিদ কমিটির সঞ্চিত অর্থ এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের যৌথ উদ্যোগ ও অর্থায়নে এই নির্মাণকাজ বাস্তবায়ন করা হয়েছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক পৌরসভার সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান মঞ্জু এবং সরিষাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু,বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোস্তফা টুটুল হাজী,সরিষাবাড়ি উপজেলা হিসাব রক্ষক অফিস অডিটর মোঃরফিকুল ইসলাম,সরিষাবাড়ী কলেজের সহকারী শিক্ষক মোঃআবু বক্কর সিদ্দিক লিটন তারফদার।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,  সাবেক বি টি সি এল এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আঃকাদের তরফদার,জামালপুর জেলা ছাএ দলের যুগ্ন সাধারণ সম্পাদক এ বি এস সম্পদ, ৩নং ওয়ার্ড বি এন পি সাধারণ সম্পাদক ও মসজিদ কমিটির সদস্য সানোয়ার হোসেন, উক্ত মসজিদের মোয়াজ্জেম মোতাহার আলী রতন সহ মারকাযুত তাওহীদ ওয়াস-সুন্নাহ মাদ্রাসার শতাদিক শিক্ষার্থী’রা।

ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মো. ফজলুর হক (ফজল মুন্সী)।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *