গোপালগঞ্জে মশাল ও বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  আগামী ২৯ ও ৩০ নভেম্বর (রোববার ও সোমবার) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

এ সময় গোপালগঞ্জ ও মোল্লাহাট সংযোগ সেতুর ওপর দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সমূহের নেতা কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল বের করে ।

পৌর এলাকার আওয়ামী লীগের নেতৃত্বে  একটি মশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি ঘোনাপাড়া মোড় এলাকা থেকে গোবরা ইউনিয়ন ও পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশালসহ বিক্ষোভ মিছিল বের করেন।


বিজ্ঞাপন

​সূত্রের দাবি, মিছিলটি গোপালগঞ্জ ও মোল্লাহাট সংযোগ সেতুর ওপর পৌঁছালে মোল্লাহাট থানা বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিলের ওপর হামলা চালানোর চেষ্টা চালায়।


বিজ্ঞাপন

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা চালানো হয়। এ সময় সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

​এদিকে, শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ নেতাকর্মীদের উদ্যোগে দফায় দফায় বিক্ষোভ মিছিল চলার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, উত্তেজনা ও যান চলাচলে বিঘ্ন ঘটার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো তৎপরতা দেখা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *