যশোরে বাজার তদারকি

খুলনা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ১২ অক্টোবর ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা ও জেলা প্রশাসক, যশোর মহোদয়ের সার্বিক সহযোগিতায় যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে সদর উপজেলার চান্দুটিয়া বাজার ও ফরিদপুর বাজার এলাকায় তদারকি করা হয়। এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ০৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ১১,৫০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি পিঁয়াজ, আলু ও চালের আড়ৎ তদারকি করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জনাব মোঃ আব্দুর রকিব সরদার, সদস্য, ক্যাব, যশোর এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 116 News Views