সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

সারাদেশ

জাহিদ হাসান জীবন,সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামে ইজিবাইকের ধাক্কায় শারমিন আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শারমিন ঐ গ্রামের সোলায়মান আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের রাস্তায় বের হলে সীচা চৌরাস্তা মোড় থেকে লাল চামার বাজারগামী একটি ইজিবাইক শিশু শারমিনকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীনাবস্থায় শিশু শারমিনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পলিশ পরিদর্শক এনায়েত কবির জনান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ইজিবাইকটি আটক করা হয়।

👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *