আজ মাউন্টেইন সাইকেলিং উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

এইমাত্র চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বাংলাদেশ বিমান বাহিনির একটি হেলিকপ্টারে রোববার সাজেক ভ্যালিতে অবতরণ করেন। তিনি সেনা বাহিনীর রির্সোটে রাত্রিযাপন করবেন। এসময় খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল এিপুরা, জেলা ব্রিগেড কমান্ডার, রাঙ্গামাটি জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও দীঘিনাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
আজ সকাল দশটায় তিনি মাউন্টেইন সাইকেলিং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন।


বিজ্ঞাপন
👁️ 127 News Views