৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

অপরাধ চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে ০৪ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫/০১/২০২১ খ্রিঃ ২০.৫০ ঘটিকায় চট্টগ্রামের আকবরশাহ্ থানাধীন বিশ্বকলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাইফুল ইসলাম প্রঃ সাইফুল ড্রাইভার (৩২)কে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

👁️ 122 News Views