মিসাইল ফ্রিগেট বানৌজা সমুদ্র মহড়া প্রত্যক্ষ করেন ভূমিমন্ত্রী

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে মিসাইল ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধু থেকে গত বৃহস্পতিবার (১৪-০১-২০২১) বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফগার্ড-২০২০’-এর সমাপনী দিবসের মহড়াসমূহ প্রত্যক্ষ করেন। এসময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি জাহাজে এসে পৌঁছালে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল জাহাজে তাঁকে গার্ড অব অনার প্রদান করে।


বিজ্ঞাপন
👁️ 119 News Views