বিপুল পরিমাণ গাঁজাসহ আটক দুই শীর্ষ মাদক কারবারি

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্য আসে, মাদকের একটি বড় চালান বহন হচ্ছে পাবনা সদর এলাকা দিয়ে। সে অনুযায়ী ভোর ০৪ টার দিকে পাবনা সদর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম। শুরু হয় একটার পর একটা গাড়ি তল্লাশি। কিন্তু কাঙ্খিত সেই মাদক বোঝাই গাড়ির দেখা মিলছিল না।


বিজ্ঞাপন

এক পর্যায়ে ভোর ০৫ টার দিকে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে দ্রুত পালানোর চেষ্টা চালক ও সহকারীর। পরে, তাদেরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সব স্বীকার করে তারা। শেষে ট্রাক থেকে উদ্ধার করা হয় *২৮ কেজি গাঁজা*।

 

 

👁️ 128 News Views